Social Work

ভূষুন্ডী গ্রামে উঠান বৈঠকে মানবিক 

ভূষুন্ডী গ্রামে উঠান বৈঠকে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন জনাব জাহিদ হাসান 

৫ নং বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব জাহিদ হাসান ভূষুন্ডী গ্রামের উঠান বৈঠকে উপস্থিত হয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন।

এ সময় ভূষুন্ডী কালী মন্দির নির্মাণের জন্য তিনি ব্যক্তিগত উদ্যোগে নগদ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অনুদান প্রদান করেন।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে তিনি সবসময় জনগণের পাশে থাকতে চান।

মানুষের সেবায়, উন্নয়নের অঙ্গীকারে—
জনাব জাহিদ হাসান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *